বটতলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি ২০০০ খ্রিঃ প্রতিষ্ঠিত হয়। এটি রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার বটতলী বাজারের পশ্চিম পাশে অবস্থিত। প্রতিষ্ঠালগ্ন থেকে এই প্রতিষ্ঠানটি সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। বর্তমানে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ শ্রেণি পর্যন্ত নিয়মিত পাঠদান চলছে। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত শিক্ষা কারিকুলাম মেনেই এই প্রতিষ্ঠানের পাঠদান পরিচালিত হয়। বিদ্যালয়টি ২০০১ সালে নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদান, ২০০৫ সালে একাডেমিক স্বীকৃতির অনুমতি পাই এবং ২০২২ সালে নিম্ন মাধ্যমিক পর্যায়ে এমপিও লাভ করে।